ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

মাসুদুর রহমান রুবেল -সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১০:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৮৪ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা বিস্ফোরণে রিতা জোয়ার্দার (৩৭) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নয়াপাড়া হাকিম মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহত রিতা জোয়ার্দার (৩৭) কুষ্টিয়া জেলার খোকসা থানার হিজলাবর এলাকার আমিরুল ইসলামের মেয়ে। বর্তমানে আশুলিয়ার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থেকে হলিউড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রিতা ওষুধ কেনার জন্য বাসার নিকটবর্তী একটি ফার্মেসীতে যায়। এ সময় পাশের সড়ক দিয়ে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক যাচ্ছিল। পরে ওই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিতা আক্তার গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ প্রতিদিনের খবরকে বলেন, হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫