ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৬- দেশীয় অস্ত্র উদ্ধার

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা): 
  • আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩৪ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো— আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়া এলাকার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু  (১৯), আকাশ  (১৮) ও ১৭ বছরের এক কিশোর। 

যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে ।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়।

যৌথ বাহিনী আরও জানায়, অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৫ পট গাঁজা(মোট ৩০০ গ্রাম), ৪৮টি মোবাইল সিমসহ ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃত ৬ জনকে উদ্ধারকৃত অস্ত্র, গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 

ট্যাগস :

আশুলিয়ায় কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৬- দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫