ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৪:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৩৫ বার পঠিত

Oplus_0

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মো. রমজান আলী ভূইয়ার ছেলে আশিক ভূইয়া (২৫) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদা লক্ষীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জলিল মিয়া (২৪)। বর্তমানে তিনি আশুলিয়ার গাজিরচট বুড়িরবাজার এলাকার মোজাম্মেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়,শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গাজিরচট এলাকায় কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫