আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১৪৮ বার পঠিত

আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় আনুমানিক চল্লিশ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকা থেকে তার রক্তাক্ত মরহেদ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
হত্যাকান্ডের ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উজ্জল বলেন,রাতের যেকোন সময় দুর্বৃওরা ওই যুবককে পিটিয়ে ও নির্মম ভাবে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে লাশ দোসাইদ এলাকায় একটি জায়গায় একটি গাছের সাথে রশি দিয়ে বেধে পালিয়ে যায়।
পরে সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হত্যাকান্ডের কারণ উৎঘাটনে কাজ করছে পুলিশ। অজ্ঞাত যুবকের পরনে প্যান্ট ও গেঞ্জি ছিলো।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টার পাশাপাশি হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে।
এদিকে সকালে পৃথক দুটি স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের ধারণা দুই নারী আত্মহত্যা করেছে। এর আগে গত দুই দিনে আশুলিয়া ও সাভার থেকে চার জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো পুলিশ। প্রতিনিয়ত এসব এলাকায় মানুষের লাশ উদ্ধারে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।




















