সংবাদ শিরোনাম ::
আলহাজ্ব বাবর আলী হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর :
- আপডেট সময় : ০৯:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৮৫ বার পঠিত

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কিংবদন্তি ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, দানবীর মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব বাবর আলী হাই স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের কামারিয়াস্থ বিদ্যালয়ে ওই বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মিসেস আলহাজ্ব রেহানা ইদ্রিস।
আলহাজ্ব বাবর আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
























