ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গা আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

মো: আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২৪৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বানা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা রাজ ইসলাম খোকন (৫০)–কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজ ইসলাম খোকন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ আড়াই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাজ ইসলাম খোকনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলফাডাঙ্গা আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫