আলফাডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় কুন্ডু ফার্মেসিকে জরিমানা
- আপডেট সময় : ০৬:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৭৩ বার পঠিত

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।
সোমবার ৩০ জুন সকাল সাড়ে এগারোটা উপজেলা সদরে আধা ঘণ্টায় কুন্ডু ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অধিকাংশ ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান মালিকরা। আলফাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পাণ ভ্রাম্যমাণ আদালত। এ সময় কুন্ডু ফার্মেসির মালিক তপন কুন্ডকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতে ফার্মেসিতে অভিযান চালিয়ে অনিয়ম পেলে কারাদণ্ড দিয়ে ফার্মেসি বন্ধ করা হবে বলে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন,একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী,তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।




















