ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২১৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, কর্মকর্তা ও কর্মচারীদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল কার্যক্রম, পাঠদান দক্ষতা, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।
ঘোষিত ফলাফলে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম মিয়া। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন কটুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসের উদ্দিন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেহেলী খানম।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন কুমার এবং শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন চান্দ্রা শ.শ.স্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রানী সরকার।
শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মীর আবু বক্কর, ইউডিএ। তিনি ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ভাটিগোপালদী গ্রামের বাসিন্দা।
উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) জেসমিন আরা সুলতানা। বর্তমানে বিদ্যালয়টিতে ৭০৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নির্বাচিত শিক্ষক, শিক্ষিকা ও প্রতিষ্ঠানসমূহ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ স্বীকৃতি অর্জন করেছেন। তাদের এ সাফল্যে শিক্ষক সমাজসহ স্থানীয় সচেতন মহল আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার হোসেন বলেন, “শিক্ষকদের নিষ্ঠা, আন্তরিকতা ও উদ্ভাবনী উদ্যোগের ফলেই প্রাথমিক শিক্ষার মান উন্নত হচ্ছে। এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে।”
প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন,
“শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।”

আলফাডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা

আপডেট সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬