আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪
- আপডেট সময় : ০৮:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ৭৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে ।
গতকাল বুধবার ২৯ জানুয়ারী সকাল আনুমানিক ৭:৫০ টার সময় চর কুচিয়াগ্রামের (পুবের বাড়ি) আবুল খায়েরের বাড়ির পাশে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মোঃ নজরুল ইসলাম (৬২) পিতা মৃত্যু মালেক শেখ ও মোঃ উজ্জ্বল শেখ (৪৫) পিতা সের মোহাম্মদ উভয় সাং চর কুচিয়া গ্রাম এই দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোঃ উজ্জ্বল গুরুপের গুরুতর আহত বিপুল শেখ (৬০),পিতা মৃত্যু মোকলেস সেক, মোঃ ময়েন মোল্লা (৫৫),পিতা মৃত্যু মোতালেব মোল্লা, বিপুলের স্ত্রী শেফালী বেগম (৫৫) উভয় সাং-চর কুচিয়াগ্রাম। বিপুলের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নজরুল গ্রুপের ও মোঃ সুজন শেখ (৫০) পিতা মৃত্যু আরফিন শেখ সাং-চর কুচিয়াগ্রাম সামান্য আঘাত প্রাপ্ত হন।
আহত বিপুল শেখ কে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থা খুব খারাপ হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে সুজন শেখের সাথে যোগাযোগ হলে তিনি বলেন,গতকাল সার্ভেয়ার জমি মাপতে আসলে নজরুল মাতবর হুমকি দিয়ে যান সকালে তোদের দেখায় দিব, সকাল সাড়ে সাতটা আটটার দিকে দেশীয় বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে।
মোঃ নজরুল ইসলামের নম্বরে কল দিলে ছেলে ফোন ধরে বলেন বাবা বাড়িতে নাই।
থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জমি জাতি সংক্রান্ত নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। তবে থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















