ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর মারাত্মক আহত

আজিজুর রহমান- আলফাডাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ২৫৮ বার পঠিত
আলফাডাঙ্গায় স্থানীয় দীর্ঘদিনের শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর কে কুপিয়ে জখমের অভিযোগে থানায় মামলা হয়েছে।
 ঘটনায় বাদীর অভিযোগ সূত্রে জানা যায়,
২৮ ফেব্রুয়ারি সোমবার রাত আটটার দিকে উপজেলার বানা ইউনিয়নের টাবনী বটতলা বাজারের ইব্রাহিমের দোকানের সামনে পাকা রাস্তার উপর মোঃ হাফিজার মৃধা (৬৫) কে একা পেয়ে পার্শ্ববর্তী পাকুড়িয়া গ্রামের আনোয়ার শরীফ ও তার সহযোগী ১৩/১৫ জনের একটি সংবদ্ধ চক্র জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্র দ্বারা হাফিজার মৃধা কে হত‍্যার উদ্দেশ্যে কূপিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে হাড়ভাঙ্গা রক্তাক্ত যখম করে, বড় ভাইয়ের উপর হামলায় ছোট ভাই মতিয়ার মৃধা এগিয়ে এলে তার উপরও হামলা চালানো হয়।
 আহতের মধ‍্যে হাফিজার মৃধাকে দ্রুত চিকিৎসার জন‍্য প্রথমে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহত মতিয়ার মৃধা আলফাডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আহত হাফিজার মৃধার ছেলে মোঃ সোহেল মৃধা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা নং-১, তাং ২/৩/২৩
বাদী সোহেল মৃধা বলেন, অভিযুক্ত আনোয়ার শরীফ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বুড়াইচ ইউনিয়নের ইউপি সদস‍্য পাকুড়িয়া গ্রামের সিরাজ মোল্লার নেতৃত্বে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাশ সৃষ্টি করছে।
তাদের নামে পূর্বে ও কমপক্ষে ৭/ ৮টি মামলা চলমান রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনোয়ার শরীফ এর মুটোফোনে ফোন করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি ঐ স্থানে ছিলাম না।
মামলার বিষয়ে ওসি মোহাম্মদ আবু তাহের বলেন ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, আহত দুই সহোদর উপজেলাধীন বানা ইউনিয়নের কোনাগ্রামের মৃত আক্তার মৃধার ছেলে।

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর মারাত্মক আহত

আপডেট সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩