ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০০ বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’।
উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে প্রতিদিন বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’—জাতীয় কবির কালজয়ী এই পঙ্‌ক্তিকে ধারণ করে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। নজরুলের সাহিত্য,সংগীত ও মানবতাবাদী দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬