ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট

আজিজুর রহমান,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৯৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির সীমানাপ্রাচীর টপকে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিক মো: ফিরোজুর রহমান  মুকুল (৫৫) আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,: মো: ফিরোজুর রহমান  মুকুল পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। বাড়ির পাশেই তার ছোট ভাইয়ের বসবাস। বুধবার দিবাগত গভীর রাতে তার ছোট ভাই ঘুম থেকে উঠে বড় ভাইয়ের বাড়ির গেট ও ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ফোনে মো:ফিরোজুর রহমান মুকুলকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা থেকে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৪,৮৬,০০০টাকা, ১৯টি ঘড়ি ও একটি রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ভুক্তভোগীর দাবি, এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি চুরির স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
মো:ফিরোজুর রহমান মুকুলের অভিযোগ, তিনি ও তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থানের সুযোগে চোরের দল বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার ওসি আল-আমীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬