ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আলফাডাঙ্গায় দিন ব্যাপী নাবী পাটবীজ চাষী প্রশিক্ষন

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭০ বার পঠিত

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) এর আওতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এক দিনের পাটচাষী প্রশিক্ষণ ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার হতে মোট ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণে অংশ নেয়। এ প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা, তারেক মোঃ লুৎফুল আমিন পাট উন্নয়ন অফিসার, পাট অধিদপ্তর, ফরিদপুর।

সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সে জন্য পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, পাট অধিদপ্তর কর্তক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪ এর পাট উৎপাদনকারী ৭৫ জন পাট চাষীদের দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে তাদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় দিন ব্যাপী নাবী পাটবীজ চাষী প্রশিক্ষন

আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪