ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় জামাত  নেতার সাথে  সাংবাদিকদের মত বিনিময় 

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ফরিদপুর -১ এর জামায়াতে ইসলামী মনোনয়ন প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক  রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্লা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী)বাদ মাগরিব  আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজেস্ব ভবনে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি  খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্লা। 

মতবিনিময় কালে অধ্যাপক  ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না,রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না, জামায়াতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা ও চাকরি করে। উপার্জিত অর্থ থেকে আমরা একটা অংশ দলকে দিয়ে থাকি। এসময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য  আহ্বান জানান অধ্যাপক ইলিয়াস মোল্যা। তিনি আরও বলেন,

আমরা সৎ যোগ্য লোক তৈরী করে একটা মানবিক রাষ্ট্র ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সোনার বাংলা গড়তে চাই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী এস,এম, হাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মিকাইল আহমেদ কোবাদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাও আবুল হাসান, শ্রমিক ইউনিয়ন সভাপতি জিয়াউল হাসান বুড়াইচ ইউনিয়ন জামাতের  সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।

আলফাডাঙ্গায় জামাত  নেতার সাথে  সাংবাদিকদের মত বিনিময় 

আপডেট সময় : ১১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫