ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় গ্যাসের চুলা লিকেজ থেকে অগ্নিকাণ্ড,প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১৩১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতবাড়িতে গ্যাসের চুলা লিকেজ থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের এনায়েত মন্ডলের ঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার সময় ঘরের ভেতরে ছিলেন—এনায়েত মন্ডল (৩৫) ও রবিউল মন্ডল, উভয়েই মৃত ইদ্রিস মন্ডলের ছেলে; এছাড়া উপস্থিত ছিলেন কালন মন্ডল (৬০), পিতা মৃত মোতালেব মন্ডল এবং মিজানুর (৩০), পিতা কালন মন্ডল।
হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ডাক চিৎকার করলে পাশের স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পাওয়ার পর আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জরুরি ভাবে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

অগ্নিকাণ্ডে ৪টি টিনশেড বসতঘর এবং ঘরের অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার কোহিনুর ইসলাম বলেন, “সম্ভবত গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষতি হতে পারত।”

আলফাডাঙ্গায় গ্যাসের চুলা লিকেজ থেকে অগ্নিকাণ্ড,প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ১০:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫