
ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতবাড়িতে গ্যাসের চুলা লিকেজ থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের এনায়েত মন্ডলের ঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন লাগার সময় ঘরের ভেতরে ছিলেন—এনায়েত মন্ডল (৩৫) ও রবিউল মন্ডল, উভয়েই মৃত ইদ্রিস মন্ডলের ছেলে; এছাড়া উপস্থিত ছিলেন কালন মন্ডল (৬০), পিতা মৃত মোতালেব মন্ডল এবং মিজানুর (৩০), পিতা কালন মন্ডল।
হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ডাক চিৎকার করলে পাশের স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পাওয়ার পর আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জরুরি ভাবে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
অগ্নিকাণ্ডে ৪টি টিনশেড বসতঘর এবং ঘরের অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার কোহিনুর ইসলাম বলেন, “সম্ভবত গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষতি হতে পারত।”