ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় ইতালি প্রবাসী আলী আজগর মন্টুর জানাজায় জনসমুদ্র: উপস্থিত ছিলেন দুই সম্ভব এমপি প্রার্থী

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৮৩ বার পঠিত

ইতালি প্রবাসী,সমাজসেবী আলী আজগর মন্টুর জানাজা আজ বিকেলে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও পরে উপস্থিত হাজারো মানুষের মাঝে আবেগঘন পরিবেশ বিরাজ করে। মরহুমের শেষ বিদায়ে স্বজন-প্রিয়জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মরহুম আলী আজগর মন্টু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর কলেজ রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসার ঝন্টুর বড় ভাই। গত ৯ অক্টোবর ইতালির রোমের একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। প্রায় ৯-১০ দিন পর আজ ২০ অক্টোবর সোমবার মরহুমের মরদেহ দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাজার পূর্ব মুহূর্তে একান্ত আলাপচারিতায় ফরিদপুর-১ আসনের আগামী দিনের সম্ভাব্য দুই কান্ডারী নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন দেশের খ্যাতিমান সাংবাদিক,লেখক ও কলামিস্ট জননেতা আরিফুর রহমান দোলন এবং জামায়াত নেতা প্রফেসর ইলিয়াস মোল্লা। তাঁদের উপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়। অনেকে মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনে এই আসনে নতুন নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

আলফাডাঙ্গা সরকারি কলেজ মাঠে আয়োজিত এই জানাজা নামাজে অংশ নিতে স্থানীয় জনতা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও জানাজায় বিপুল মানুষের উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

একজন সিনিয়র নাগরিক বলেন, “মন্টু ভাই ছিলেন পরোপকারী, এলাকার অনেক মানুষ তার সহযোগিতা পেয়েছেন। আজ তার জানাজায় মানুষের উপস্থিতিই প্রমাণ করে, তিনি কতটা প্রিয় ছিলেন।”

প্রয়াত আলী আজগর মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আলফাডাঙ্গায় ইতালি প্রবাসী আলী আজগর মন্টুর জানাজায় জনসমুদ্র: উপস্থিত ছিলেন দুই সম্ভব এমপি প্রার্থী

আপডেট সময় : ১২:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫