ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পঠিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য; গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মিনি হলরুমে উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মো. মনিরুল হক সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. হাফিজুর রহমান, আলফাডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জুলহাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, মো. জাহাঙ্গীর আলম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দুর্নীতি বিরোধী কমিটির সদস্য তাজিমুর রহমান তুহিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক গৌরদাস গৌতম।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজসহ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতি মো. মনিরুল হক সিকদার বলেন, দুর্নীতি রোধে সচেতনতা ও নৈতিকতাবোধই বড় শক্তি। তরুণ প্রজন্মকে সৎ পথে উদ্বুদ্ধ করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫