আলফাডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৬৮ বার পঠিত

আলফডাঙ্গায় মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বুধবার (০১ মে) সকাল ১০ টায় আলফাডাঙ্গায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে আলফাডাঙ্গা বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের সেক্রেটারি মো. রামিম মিয়ার পরিচালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু,আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সম্ভব্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. তাহিদুর রহমান মুক্ত,বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সকল সদস্য এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।




















