ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২১৪ বার পঠিত

আজ ৮ মার্চ সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। নারী দিবসের এবারের মূল প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ/ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিয়ষক কার্যালয়ের উদ্যোগে মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় : ১১:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪