ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গাতে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

আজিজুর রহমান দুলাল--আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২১৬ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া এলাকা থেকে অবৈধ চায়না জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

বুধবার (১৫ নভেম্বর) মধুমতী নদী ও বাঁওড় থেকে অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল জব্দ করেছে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রফিকুল হক। এ সময় থানা পুলিশ সাথে নিয়ে ইউএনওকে সহযোগিতা করেন আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফার রহমান।

মৎস কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি চায়না জাল দিয়ে ফাঁদ পেতে দেশীয় মাছ শিকার করে আসছিলেন। পরে গোপন সংবাদ পেয়ে প্রায় ছয় লক্ষ টাকার জাল উদ্ধার করে তখনই জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।

ইউএনও রফিকুল হক জানান,এ কারনে অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে ১৯৫০ সালের মৎস সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলফাডাঙ্গাতে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩