আরজেএফ’র ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কাউন্সিল -২০২৩ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৫০ বার পঠিত

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আরজেএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কাউন্সিল -২০২৩ । বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠার ১৬ বছর পার করলো সারা বাংলাদেশ ব্যাপি সাংবাদিকদের অন্যতম সংগঠন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)। আরজেএফ নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে।
শনিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে (আরজেএফ)এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কাউন্সিল -২০২৩ উদযাপন করেছে সংগঠনটি।
কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাহবুব আরা দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস সাবেক অতিরিক্ত সচিব ও সদস্য কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হেড অব নিউজ – এস এ টিভির সাংবাদিক মাহমুদ আল ফয়সাল।স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন পর্যবেক্ষক সাজ্জাদ আলম খান তপু, আরজেএফ এর উপদেষ্টা এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, প্রধান নির্বাচন কমিশনার খায়রুজ্জামান কামাল, তাজমিনউর রহমান তুহিন পরিকল্পনা বিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, তাইজুল ইসলাম টিটন সহ যুব ক্রীড়া সম্পাদক, সাজ্জাদ হোসেন খান সিনিয়র যুগ্ম মহাসচিবসহ অনেকে।
অনুষ্ঠান শেষে আরজেএফ এর সাবেক চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম কে পুনরায় চেয়ারম্যান এবং আরজেএফ এর সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলমকে মহাসচিব করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




















