ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আমার এ ছেলেবেলা

মোছা : তমা খানম
  • আপডেট সময় : ০৮:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১১৮ বার পঠিত

মোছা : তমা খানম

আমার এ ছেলেবেলা
ভোরের পাখির ডাকে ঘুম ভাঙ্গা
সন্ধ্যা হলে, পাখির ঝাঁকে নীরে ফেরা
উঠানে বসে গল্পশুনে, কাটে রাত্রিকণা।

আমার এ ছেলেবেলা
পৃথিবীজুড়ে ঘুরার আশা
এক দৌড়ে আকাশ ছোঁয়ার খেলা।
মেঘের পরেও আছে মেঘ
বৃষ্টি ফোঁটার পরে বৃষ্টি
উল্লাসী মনে অগাধ শান্তি
ভোগ করে রম্য জগতের সৃষ্টি! ।

আমার এ ছেলেবেলা
সকাল-সন্ধ্যা পরিবর্তন হয় সৃষ্টির খেলা।
শরৎতের পানি বইছে চারিদিকে,
আপন ভেলায় চড়ে যাচ্ছি অচেনা তীরে।
যেখানেই দেখি নিচু চর
মন ব্যাকুল করা কাশবেনর ঝাড়।

মেঘের প্রতিচ্ছবি ভাসছে বর্ষার বুকে
তার মাঝে অদ্ভুত রূপ রয়েছে,
অ সীমান্ত বর্ষার লাল -সাদা শাপলা ফুলে।

আমার এ ছেলেবেলা
আষাঢ় জুড়ে বৃষ্টি ঝরা
কখনো আকাশে সাত রঙের মেলা
হঠাৎ করেই খেঁকশিয়ালের বিয়া।
সংক্ষিপ্ত জীবনের স্নিগ্ধ সাধ
প্রকৃতি জুগিয়ে থাকে,
মনের যতো আবেগ -আশা ফোটে প্রকৃতির সৌরভে।
একটা জীবন অনিশ্চিত সময়
ছেলেবেলা আমার অক্ষুণ্ণময়।

আমার এ ছেলেবেলা

আপডেট সময় : ০৮:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

মোছা : তমা খানম

আমার এ ছেলেবেলা
ভোরের পাখির ডাকে ঘুম ভাঙ্গা
সন্ধ্যা হলে, পাখির ঝাঁকে নীরে ফেরা
উঠানে বসে গল্পশুনে, কাটে রাত্রিকণা।

আমার এ ছেলেবেলা
পৃথিবীজুড়ে ঘুরার আশা
এক দৌড়ে আকাশ ছোঁয়ার খেলা।
মেঘের পরেও আছে মেঘ
বৃষ্টি ফোঁটার পরে বৃষ্টি
উল্লাসী মনে অগাধ শান্তি
ভোগ করে রম্য জগতের সৃষ্টি! ।

আমার এ ছেলেবেলা
সকাল-সন্ধ্যা পরিবর্তন হয় সৃষ্টির খেলা।
শরৎতের পানি বইছে চারিদিকে,
আপন ভেলায় চড়ে যাচ্ছি অচেনা তীরে।
যেখানেই দেখি নিচু চর
মন ব্যাকুল করা কাশবেনর ঝাড়।

মেঘের প্রতিচ্ছবি ভাসছে বর্ষার বুকে
তার মাঝে অদ্ভুত রূপ রয়েছে,
অ সীমান্ত বর্ষার লাল -সাদা শাপলা ফুলে।

আমার এ ছেলেবেলা
আষাঢ় জুড়ে বৃষ্টি ঝরা
কখনো আকাশে সাত রঙের মেলা
হঠাৎ করেই খেঁকশিয়ালের বিয়া।
সংক্ষিপ্ত জীবনের স্নিগ্ধ সাধ
প্রকৃতি জুগিয়ে থাকে,
মনের যতো আবেগ -আশা ফোটে প্রকৃতির সৌরভে।
একটা জীবন অনিশ্চিত সময়
ছেলেবেলা আমার অক্ষুণ্ণময়।