আবারও শেখ হাসিনা এই স্লোগানে শান্তি পথসভা ও ৱ্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৯২ বার পঠিত

শুক্রবার (১৩ অক্টোবর) উন্নয়ন সমৃদ্ধি ও আধুনিক বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নৌকার পক্ষে আজ শুক্রবার বিকাল তিনটায় বাসুয়াড়ী ইউনিয়নে যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের নেতৃত্বে সাইটখালি স্কুল মাঠে শান্তি সমাবেশ ও ৱ্যালি হয়েছে।

কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লোকমান বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত আলী সর্দার সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড বাসুয়াড়ী ইউনিয়ন।
উক্ত শান্তি সমাবেশ ও আলোচনা সভা শেষে অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার মরহুম মোঃ হালিম সর্দার স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল আহম্মেদ সদস্য বাসুয়াড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ।




















