আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের সূচনা করেছে ময়মনসিংহের ল্যাবএইড হসপিটাল
- আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৫১ বার পঠিত

আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের সূচনা করেছে ময়মনসিংহের ল্যাবএইড হসপিটাল।
হসপিটালের ময়মনসিংহ বিভাগীয় ইনচার্জ জনাব খন্দকার বাকী বিল্লাহ এর নেতৃত্বে নিরঅলসভাবে কাজ করে যাচ্ছে ল্যাবএইড হসপিটাল এর সকল কমকর্তা কমচারীবৃন্দ। বিশ্ব মানের স্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করছে ময়মনসিংহ ল্যাবএইড হসপিটাল ।
সাধারণ মানুষ খুব সহজেই এই সেবা পাচ্ছে অল্প সময়ের মধ্যে ও সীমিত টাকায়।খন্দকার বাকী বিল্লাহ জানান, ল্যাব এইড হসপিটাল সব সময় ময়মনসিংহবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব খন্দকার বাকী বিল্লাহ বলেন বলেন, আমি ও আমার অফিস সহকারীরা সর্বদা ময়মনসিংহ বাসিকে সঠিক সেবা প্রদান করার চেষ্টা করি। স্বাস্থ্য সেবা নিয়ে সাধারণ মানুষ যেন ভোগান্তির স্বীকার না হয় সেই দিকে খেয়াল রাখি।
অত্র প্রতিষ্ঠানে সকল শ্রেণীর মানুষকে সমানভাবে মূল্যায়ন করা হয়। কারও কোন অভিযোগ থাকলে সবাই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর আমি আমার প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমি যত দিন বেঁচে আছি তত দিন যেন সাধারণত মানুষেকে সঠিকভাবে সেবা প্রদান যেতে পারি।
তিনি আরো জানান, রোগীদের সমস্যা সমাধানে এই হাসপাতালে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, স্বাস্থ্যকর্মী ও ট্যাকনেশিয়ান। ২৪ ঘন্টা ইমার্জেন্সি বিভাগ খোলা রয়েছে। পোস্ট অবজারভেশন রুম, এনসিডি কর্ণার, হেলথ এডুকেশন ইকো রুম, এক্স-রে বিভাগ, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, ল্যাবরেটরি, ফিজিওথেরাপি। সকল বিভাগে রোগীদের সঠিকভাবে নিয়মিত সেবা প্রদান উপরোক্ত সকল মেশিন ব্যবহার করা হয়।




















