ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২৪৪ বার পঠিত

নওগাঁর আত্রাই থানা পুলিশ ৬ মামলার সাজাপ্রাপ্ত ও ৩ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার চাপড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুস সবুর শুভ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সবুর শুভর বিরুদ্ধে বিভিন সময় আত্রাই থানা, নওগাঁ সদর থানা ও নওগাঁ আদালতে অর্থঋণ ও চেক জালিয়াতির মামলা হয়।

এসব মামলার মধ্যে ৬ টি মামলায় নওগাঁ জেলা যুগ্ম দায়রা জজ আদালত আব্দুস সবুর শুভকে বিভিন মেয়াদে সাজা প্রদান করেন। সর্বশেষ গত এপ্রিল মাসের ৩ তারিখ তাকে একটি মামলায় ২ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মামলার রায় ঘোষণার পর থেকে শুভ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি থানা পুলিশের সহায়তায় আদমদীঘি উপজেলার শিয়ালসন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩