ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাইয়ে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত গুরুতর আহত ভ্যান চালক

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে আব্দুল মজিদ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় ভ্যান চালক আন্টু আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুর সাড়ে ১১টা নাগাদ উপজেলা সদরের আত্রাই উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার জয়সাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত আন্টু আলী একই উপজেলার পবনডাঙ্গা গ্রামের বাহার আলীর ছেলে।

নিহতের ভাই আব্দুল গণি বলেন, সকালে আমার ভাই মজিদ জমির কিছু কাজকর্মের জন্য উপজেলা সদরে ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ বাধে। এতে মজিদ এবং ভ্যানচালক আন্টুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত্যু ঘোষণা করেন।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, আব্দুল মজিদকে হাসপাতালে যখন নিয়ে আসে তখন আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি এবং ভ্যান চালক আন্টু চিকিৎসাধীন রয়েছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আত্রাইয়ে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত গুরুতর আহত ভ্যান চালক

আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩