ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৫:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৯১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি বলেন,  আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের পরিবেশের গুরুত্বকে স্মরণ করতে এবং এর সুরক্ষায় আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে। পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি, যা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য ও পানীয় জল সরবরাহ করে। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ,জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন,আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে। আসুন, আমরা প্রতিজ্ঞা করি-প্লাস্টিকের ব্যবহার কমান, বৃক্ষরোপণ করি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশবান্ধব জীবনযাপন করি। স্থানীয়ভাবে আমরা যেসব উদ্যোগ নিই, তা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন,কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, ইউপি চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম, মো. নাজিম উদ্দীন,  মো. সম্রাট হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আত্রাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫