ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত 

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১১:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৮৭ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে মনিয়ারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি,স্থানীয় নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফারুক বখস্-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার গণতন্ত্র ও স্বচ্ছতার পথে ফিরিয়ে আনা হবে। আমরা যুবসমাজ, কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় আপসহীন।

রেজু আরও বলেন,বিএনপি সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংবিধান ও গণতন্ত্রকে সম্মান করে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জনই আমাদের লক্ষ্য। এ সময় তিনি স্থানীয়দের সাথে বিএনপির উন্নয়ন ভিশন ও গণতান্ত্রিক অঙ্গীকার শেয়ার করেন।

গণসংযোগে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট। এসময় উপস্থিত ছিলেন, 

যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.খোরশেদ আলম, 
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, ছাত্রদলের আহ্বায়ক মো.সাকিল আহমেদ, মনিয়ারা ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, জিয়া সাইবারফোর্সের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ।

আত্রাইয়ে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত 

আপডেট সময় : ১১:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫