ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৯৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যুগ যুগ ধরে এ জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট, মাজারসহ (স্থানীয়দের কাছে বাবার ঘর নাম পরিচিত) অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।

উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন।
ফলে স্লুইচগেট এলাকা সঙ্কুচিত হয়ে যায়। এদিক এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অনেকবার নোটিশ দেয়া হয়েছিল।

কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা ওই নোটিশগুলা আমলে না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় সেখানে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছামাদ বলেন,আমার ২টি ঘর ভাঙা পড়েছে। এতে করে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, প্রায় ২০ থেকে ২৫ বার এখানকার ব্যবসায়ীদেরকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নোটিশগুলোর প্রতি কোন তোয়াক্কা না করেই একের পর এক স্থাপনা গড়ে তোলেন। বর্তমান এ জায়গাটি সন্দর্য বর্ধনের জন্য সংরক্ষণ করা হবে।

ট্যাগস :

আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪