ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১১:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৭৬ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিনের অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে দ্রুত এগিয়ে চলেছে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারে গভীর ড্রেন নির্মাণ কাজ। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজ করছেন মেসার্স সুজা ট্রেডার্স। পাঁচুপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশল বিভাগের মতে, এ প্রকল্পে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজার এবং ওই মহল্লার ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ফলে বাজার ও মহল্লাবাসীর জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন ব্যবস্থা আরো উন্নয়ন হবে।

মঙ্গলবার (২২শে এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক স্যানিটেশন স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারের ড্রেনের নির্মাণ কাজ করছেন শ্রমিকরা।

বাজারের ক্রেতা-বিক্রেতা ও মহল্লাবাসী জানান, ড্রেন নির্মাণ শেষ হলে দূষিত পানি ও ময়লা আবর্জনা নিস্কাশন,বাড়ীর পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ার ফলে বাজার পরিস্কার পরিচ্ছন্ন ও স্যানিটেশন জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নীত হবে।

উপজেলা প্রকৌশল বিভাগের তথ্যমতে, হাটবাজারের রাজস্বখাতের অর্থায়নে বর্তমান অর্থবছরে প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প অনুসারে ৭৫ মিটার দৈর্ঘের গভীর ড্রেন নির্মাণ করা হবে। মোট ৭ লাখ ৪২ হাজার ১৪ টাকা বাজেটের প্রকল্পটি বর্তমান অর্থবছরের মধ্যে সমাপ্ত করতে হবে।

উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, এ প্রকল্পে সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ইতিপূর্বে ড্রেনগুলো ইট দিয়ে করা হতো। যা সহজেই ভেঙ্গে যেতো। তাই পুরনো নিয়মের পরিবর্তে নতুন নিয়মে আরসিসি ঢালাই করা হচ্ছে। ড্রেন নির্মাণ শেষ হলে বাজার ও মহল্লাবাসী দূষিত পানি ও ময়লা আবর্জনা নিস্কাশন এবং বাড়ীর পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ায় জনসাধারণ স্যানিটেশন জনস্বাস্থ্য সুবিধা পাবেন।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারের জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিত কল্পে হাট-বাজারের রাজস্ব খাতের অর্থায়নে গভীর ডেন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেইসাথে ইউনিয়নের সকল উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন বলেন, প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ড্রেন নির্মাণ কাজ সফলভাবে এগিয়ে যাচ্ছে। প্রকল্পটির কাজ সমাপ্ত হলে বাজারের ক্রেতা-বিক্রেতা ও মহল্লাবাসী এর ব্যাপক সুফল পাবেন।

ট্যাগস :

আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ

আপডেট সময় : ১১:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫