ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১০:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৬৪ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে চাঞ্চল্যকর আবু সাঈদ সোহাগ (২৩) হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার চার মাস পর অভিযান চালিয়ে ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার সিংসাড়া গ্রামের দিদার আলীর ছেলে আবু সাঈদ সোহাগ গত ১৬ এপ্রিল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। এরপর পরের দিন সকালে একই গ্রামের ওমর আলীর পুকুরে সোহাগের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় সোহাগের বাবা দিদার আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল সরদারের ছেলে মজিবুর রহমান (৫০), মজিবরের মেয়ে মৌসুমি খাতুন (২২),স্ত্রী শহানারা বিবি (৫২), ছেলে শামিম হোসেন(২৬), ভাই আজিবর রহমান (৫২) এবং বাহার আলীর ছেলে মোতালেব হোসেন (৫৩)সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ১৮ এপ্রিল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ওই সময় মোতালেব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দীর্ঘ চার মাস পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঢাকা গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে মজিবর রহমান, মৌসুমি, শাহানারা ওশামিমকে গ্রেপ্তার করে রাতে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আত্রাইয়ে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩