ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে গোয়াল ঘর আপনার গরু আমাদের লিখে গরু চুরি

আব্দুল মজিদ মল্লিক -আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে “গোয়াল ঘর আপনার গরু আমাদের” চিরকুট লিখে দিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু নিয়ে চলে গেছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কচুয়া গ্রামে।

জানা যায়,ওই গ্রামের হাফেজ শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরে তার গরু রেখে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন।

রাতের অন্ধকারে কে বা কারা তার গোয়াল ঘরের দেওয়ালে গোয়ালঘর আপনার গরু আমাদের আমরা গরু নিয়ে চলে গেলাম লিখে তিনটি গরু চুরি করে নিয়ে যায়।

এদিকে সকালে বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গরুর কোন সন্ধান পাওয়া যায়নি বলে মালিক শহিদুল ইসলাম জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে গরু চোরের উপদ্রব আশঙ্কাজনকাহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। এতে করে কৃষকরা চরম আতঙ্কের মধ্য দিয়ে রাত অতিবাহিত করছেন।

আত্রাইয়ে গোয়াল ঘর আপনার গরু আমাদের লিখে গরু চুরি

আপডেট সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫