সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে কৃষিঋণ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
- আপডেট সময় : ০২:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৯০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে কৃষিঋণ মেলা-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই উপজেলায় কর্মরত বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ প্রমুখ।




















