ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে উপজেলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৮৭ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (৫ জুলাই) বিকাল ৪টায় আত্রাই থেকে সান্তাহার মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র মো. নজমুল হক ছনি। তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি মহৎ উদ্যোগ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজ এই কর্মসূচি বাস্তবায়ন করলাম। এটি শুধু প্রকৃতির জন্য নয়, আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা। বিএনপি সবসময় জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখে, এবং আমরা এই ধারা অব্যাহত রাখব।

এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজু। 

তিনি বলেন,আত্রাই-রাণীনগরবাসীর উন্নয়ন ও সবুজ বিপ্লবে আমাদের অঙ্গীকার অবিচল। আজকের এই বৃক্ষরোপণ শুধু সড়কের সৌন্দর্য্য বাড়াবে না, বরং এটি আমাদের সামষ্টিক প্রচেষ্টার প্রতীক। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে আমরা এই এলাকাকে পরিবেশবান্ধব ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলব।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর,সাবেক যুগ্ম- আহবায়ক মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.পারভেজ, মো. লিটন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, 

জিয়া সাইবারফোর্সের সভাপতি মো.আব্দুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো. জুলহাজ মন্ডল,উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সাকিল আহমেদসহ দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্য নেতাকর্মীবৃন্দ। 

আত্রাইয়ে উপজেলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫