ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ”লীগ নেতাসহ গ্রেফতার-২

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১০:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৯ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল করিম (৪০) কে গ্রেফতার করেছে।

এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে কাজী পাড়া গ্রামের মৃত অকিম উদ্দীনের ছেলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী আব্দুল করিম।ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও একই রাতে উপজেলার পাচুঁপুর গ্রামের লোবান আলীর ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মকবুল হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ”লীগ নেতাসহ গ্রেফতার-২

আপডেট সময় : ১০:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫