আগামী ১৭ অক্টোবর ভিডিও কনফারেন্স কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১১:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৫০ বার পঠিত

কেশবপুর উপজেলার সরকারি সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ ভিডিও কনফারেন্স।
ভিডিও কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,জেলা,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বুধবার বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের প্যান্ডেলের মাঠে পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনসুর আলী,৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ১১নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম আলতাফ হোসেন,১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন,সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ,হাসানপুর ইউনিয়নের ৬নং আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

























