আগামি নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে, নিরপেক্ষ সুন্দর ও অবাধ- আহসান হাবিব খান
- আপডেট সময় : ০৬:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৯০ বার পঠিত

নির্বাচন কমিশনার (অব:) ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান বলেছেন,আগামি নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে,নিরপেক্ষ সুন্দর ও অবাধ। যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে। তিনি আজ দুপুরে খুলনা জেলা ও বিভাগীয় প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ।
এ সময় পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মইনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সট-ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আহসান হাবিব খান,নির্বাচন কমিশনার।



















