আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নৃশংসতায় শাহাদাত বরণকারীদের স্মরণে কয়রায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২৫৮ বার পঠিত

খুলনার কয়রা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা জামায়াতের অফিসচত্বরে দোয়া মাহফিল ও আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়রা থানা সভাপতি মুহা: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা: বাইজিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কয়রা – পাইকগাছা জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলা সেক্রেটারি মুহা: অয়েসকুরুনী, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ,কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা কপোতাক্ষ কলেজ এর অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাওলানা ওলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক জি,এম মোনায়েম প্রমুখ।
উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রায় এক হাজারের মতো কর্মী এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা তার বিচারের জন্য এখনও হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই।
তিনি আরও বলেন, ডাকসু,রাকসু,চাকসু বিজয়ের মাধ্যমে বাংলাদেশে বিজয় শুরু হয়েছে এ বিজয়ের ধারাবাহিকতায় আমরা আগামীতে সরকার গঠন করে জনগণের খেদমত করবো ইনশাআল্লাহ




















