ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আওয়ামী ফ্যাসিস্ট বিচারকদের অপসারণের দাবিতে ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২১৮ বার পঠিত

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে গন হত্যার বিচার ও আওয়ামী ফ্যাসিস্ট বিচারক ও আইনজীবীদের অপসারণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় জর্জকোট ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভোলা শাখা।

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় জেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহরে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও আদালত ভবন ঘেরাও করছে। জেলার কোর্ট ভবন অভ্যন্তরে বৈষম্যবিরোধী ছাত্ররা প্রতিবাদ সভা করেন। এসময় বক্তব্য রাখেন- ছাত্র নেতা মো: রাহিম, মো: মাসুম মিয়াজি, মো: নাঈম, মো: মেহদী সহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, দ্বীপ জেলা ভোলার আইন ও বিচার বিভাগে এখনো সংস্কার হয়নি। তারই প্রতিবাদে আজ আমরা এখানে অবস্থান নিয়েছি। অনতিবিলম্বে ভোলার কোর্ট ও আদালতে এখনো বহাল তবিয়তে থাকা স্বৈরাচার আমলের বিচারক, আইনজীবী ও অসাধু কর্মকর্তাদের অপসারণ করতে হবে।

আদালত ঘেরাও শেষে ছাত্র জনতা শহরে বিক্ষোভ করে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিষয়টির তরিৎ সুরাহা করতে ডিসিকে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো: নাঈম জানান, ভোলার আদালতের পরিবেশ পরিবর্তন করা না হলে, ছাত্র জনতা দুর্ণীতিবাজদের হটাতে বাধ্য হব। ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠিন থেকে আরও কঠিন কর্মসূচি পালন করবে।

ট্যাগস :

আওয়ামী ফ্যাসিস্ট বিচারকদের অপসারণের দাবিতে ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪