ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৩৯০ বার পঠিত

ফরিদপুরের সালথায় ৫ বছর বসয়ী এক এক শিশু ধর্ষণের অভিযোগে তাজিবুল (১৮) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে ভুক্তভোগী ওই শিশুর বাবা গতকাল (২২ মার্চ) বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত তাজিবুল উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় অভিযুক্ত তাজিবুল ওই শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নারানদিয়া গ্রামের মোঃ লিয়াকত মাতুব্বরের বসত বাড়ির বিল্ডিং এর ছাদের উপর নিয়ে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই স্কুলছাত্রীর ডাক চিৎকারে তাজিবুল ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেছেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তৎপর ছিলো। তারই আলোকে অভিযান চালিয়ে গতরাতে তাকে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩