ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অ্যানথ্রাক্স সংক্রমণ প্রতিরোধে ছাড়পত্র ছাড়া গবাদি পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা

মেজবাহ মুহিব তাহসিন,রংপুর:
  • আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১২৫ বার পঠিত

রংপুরে অ্যানথ্রাক্স সংক্রমণ প্রতিরোধে ছাড়পত্র ছাড়া গবাদি পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি এ নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি জানান,রংপুর জেলার বিভিন্ন স্থানে গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি পশু থেকে মানুষের দেহে সংক্রমিত হতে পারে এমন শঙ্কায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গঙ্গাচড়া উপজেলায় মাংস ব্যবসায়ীদের জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বা ভেটেরিনারি হাসপাতালের ছাড়পত্র ব্যতীত কোনো পশু জবাই করা যাবে না।

ইউএনও মাহমুদ হাসান মৃধা আরও বলেন, ছাড়পত্র ছাড়া পশু জবাই করলে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে,রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট, ধাপ, লালকুঠির মোড়. সিটি বাজার, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে গরুর গোস্তের দোকানে টাঙ্গানো হয়েছে পরীক্ষার রিপোর্ট। টেস্ট রিপোর্ট না থাকলে গরুর গোস্ত কিনছেন না ক্রেতারা। এছাড়াও যেসব গরু যেদিন জবাই হবে সেগুলো আগের রাতেই প্রাথমিকভাবে পরীক্ষা নীরিক্ষা করে দেখেন রংপুর প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি। তারপর পরেরদিন ছাড়পত্র নিয়ে সেই উত্তীর্ণ করা গরু জবাই করা হয়।

ট্যাগস :

অ্যানথ্রাক্স সংক্রমণ প্রতিরোধে ছাড়পত্র ছাড়া গবাদি পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫