অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত

গোয়ালন্দের দৌলতদিয়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কেকেএস পিভিসিইপি প্রকল্পের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন রাজবাড়ীর ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন প্রমুখসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।



















