অবসর প্রাপ্ত কাষ্টমস পরিবারের হজ্বপালনকারী সদস্য গনের সংবর্ধনা
- আপডেট সময় : ১০:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৬৯৬ বার পঠিত

বুধবার( ৬সেপ্টেম্বর)সকাল ১১ ঘটিকায় স্টার কাবাব হোটেল ধানমন্ডি ঢাকায়, অবসরপ্রাপ্ত কাস্টমস্ পরিবারের নির্বাহী সভা ২৩ সালে পবিএ হজ্ব ও ওমরা পালনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাকিম ও সাধারন সম্পাদক মোঃ শফিউল আলম ও হাজী বাবুল আমীন সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তি যোদ্ধা মাহফিজুর রহমান বাবুল,প্রধান উপদেষ্টা মোফাজ্জল হক, সহ সভাপতি গোলাম কিবরিয়া,মাহবুর রহমান ও মোহাম্মদ আলী,ও সিনিঃসহ- সভাপতি এনায়েত হোসেন, নির্বাহী সদস্য মহিউদ্দীন আহমেদ, হাজী গোলাম রসুল, তথ্যও মাল্টিমিডিয়া সম্পাদক হাজী আবুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন মনজুর হাসান আসাদ।
পরে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপদেস্টা জনাব আবুল হোসেন।এসময় প্রায় ৩০ জন নতুন সদস্য পদ গ্রহন করেন।তাদেরকে সভায় অভিনন্দন জানানো হয়।
সভায় আগামীতে অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।




















