ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

অবশেষে আন্দোলন প্রত্যাহার করলো শিক্ষার্থীরা পাইকগাছায় প্রধান শিক্ষিকাকে অপসারণ

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৮১ বার পঠিত

খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের কয়েকদিনের কঠোর আন্দোলনের মুখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অপসারণ করা হয়েছে।প্রধান শিক্ষক না দেয়া পর্যন্ত সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে । এসিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। 

উল্লেখ্য উপজেলার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায়। তিনি প্রায় এক বছর হলো এ বিদ্যালয়ে যোগদান করেছেন।এর মধ্যে তিনি ১৫ দিন মত বিদ্যালয়ে হাজির থেকেছেন এমনটি জানান ছাত্রীরা। অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বাভাবিক মস্তিস্কের লোক নয়।তার বিরুদ্ধে নানা অনিয়ম,স্বেচ্ছাচারিতা,ক্ষমতা অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে এনে তার অপসারণের দাবীতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন অব্যাহত রেখেছে। আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও প্রধান গেটে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, সড়ক অবরোধ,বিক্ষোভ। আন্দোলনের চতুর্থ দিন সেমবার সকাল ৯ টায় পুরাতন পরিবহন কাউন্টার সম্মুখে চার রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে খুলনা জেলা উপ-পরিচালক কামরুজ্জামান সরেজমিনে এসে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈঠাক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সামছুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ,সহকারী পরিদর্শক বাবুল সরদার,অভিভাবক প্রতিনিধি ডাঃ সুজন কুমার সরকার,সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ,শিক্ষার্থী অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ,জারিন তৌফা,এশা,স্বরসতী মন্ডল ও শ্রেহাসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

অবশেষে আন্দোলন প্রত্যাহার করলো শিক্ষার্থীরা পাইকগাছায় প্রধান শিক্ষিকাকে অপসারণ

আপডেট সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪