ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য আটক

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৩২৩ বার পঠিত

সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০মে) দুপুরে সোয়া ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে সোমবার (২৯ মে) রাত সোয়া ১০টার দিকে সাভারের সিএন্ডবি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলো- সাভারের দক্ষিণ জামসিং এলাকার আব্দুর রব এর ছেলে মোঃ বাবু (২৪), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে মোঃ মহিউদ্দিন ময়না (৩৩) ও তার ভাই মোঃ সাদ্দাম হোসেন (৩২), সাভারের আড়াপাড়া এলাকার মোঃ মজিদের ছেলে মোঃ রবিন (২৬), রাজবাড়ী সদর থানার চিতইবাজার এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে মোঃ সোহান (২০), সাভারের কলমা এলাকার মোঃ ফজলের ছেলে মোঃ রিপন (২৫) এবং সাভারের জামসিং এলাকার আকরাম আলীর ছেলে মোঃ জামাল (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের সিএন্ডবি এলাকায় এক দল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সুইচগিয়ার, লোহার তৈরি চাকু, লোহার রড সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সবাই সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির জন্য সমাবেত হয়েছে এবং দীর্ঘদিন যাবত ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় ডাকাতি করিয়া আসিতেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আটককৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে । সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্য আটক

আপডেট সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩