সংবাদ শিরোনাম ::
৪০ বিজিবি কর্তৃক শান্তিপুর বিওপিতে স্থানীয় জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি:
- আপডেট সময় : ০৮:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২৬১ বার পঠিত

মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পলাশপুর জোন ৪০ বিজিবির শান্তিপুর বিওপিতে স্থানীয় জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৭ এপ্রিল) খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, এর নির্দেশনা কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ শান্তিপুর পাড়া এলাকায় গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ১০০ প্যাকেট শুকনো ইফতার (লেবুর/ট্যাং শরবত-বোতলে, খেজুর, ছোলা ভুনা, পিয়াজু, মুড়ি ও জিলাপি) এক প্যাকেটে এবং ডিনার (মুরগির তেহারি এবং ডিমের কোরমা) অন্য প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় শান্তিপুর বিওপি কমান্ডার, বিজিবির অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




















