ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হিলিতে চেয়ারম্যান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৬৬ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী স্কুল মাঠে চেয়ারম্যান টুর্নামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার বিকেলে উপজেলার আগত রিকাবী গ্লোবাল ক্লাব এর আয়োজনে রিকাবী স্কুল মাঠে চেয়ারম্যান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এস টি এস ক্লাব ও ভাদুড়িয়া বাজারের ভাই ভাই ফ্যাশান হাউজ খেলোয়াড় দল।

ভাদ্র মাসের ভ্যাপসা গরমে পড়ন্ত বিকেলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফুটবল প্রেমীদের উপচে ভিড় লক্ষ্য করা গেছে। নারী পুরুষ এর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় রিকাবী ফুটবল মাঠ।

টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি আব্দুল মজিদ ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ হারুন উর রশিদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন আলিহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, হাকিমপুর হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, আলিহাট ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, ইউপি সদস্য ইমরান আলী, অ্যাডভোকেট মঞ্জরুল আলম, সাহাদৎ আলী, রিকাবী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাদি, সহকারী প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ আরও অনেকে।

আয়োজক কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেছেন।

খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে ভাই ভাই ফ্যাশান হাউজ দল দাউদপুর এস টি এস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল ভাই ভাই ফ্যাশান হাউজ দলকে একটি বলদ গরু ও রানার্সআপ দল দাউদপুর এস টি এস ক্লাবকে একটি খাসি তুলে দেন অতিথি বৃন্দ।

হিলিতে চেয়ারম্যান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩