হাদির ওপর হামলার প্রতিবাদে আলফাডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯১ বার পঠিত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় দিকে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এসময় জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গার আমীর মাওঃ কামাল হোসেন ও সেক্রেটারী এস,এম, হাফিজুর রহমানের, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাও মোহাম্মদ শরীফুুল ইসলাম জুয়েল এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ মিছিলে জামায়াত ইসলামী অন্যন্য নেতাকর্মী অংশ নেয়। এসময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।




















