ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে তাহিরপুরে মানববন্ধন

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩২৩ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে হাওর রক্ষা বাঁধের পিআইসি কমিটি গঠনে ব্যাপক অনিয়ম দুর্নীতি একমাস পার হয়ে যাওয়ার পরও ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন ও হাওর পাড়ের হাজার হাজার কৃষকরা।

বুধবার ১৭ই জানুয়ারি দুপুরে তাহিরপুর উপজেলার আব্দুজ জহুর চত্বরে হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে শত শত কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে এ মানববন্ধন অুষ্ঠিত হয়েছে।

হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি’পরিতোষ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া,কৃষক আয়নাল হক,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, কৃষক প্রতিনিধি ফারুক মিয়া,রুপক দাস,কৃপেশ, জুবায়ের,খায়রুল আলম প্রমুখ।

তারা জানান,তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষার জন্য চলতি বছরে ৮২ টি প্রকল্পের কাজ ১৫ ডিসেম্বর একযুগে শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়নি। এর জন্য পাউবো ও উপজেলা প্রশাসন দায়ী। তারা ১৫ ডিসেম্বর লোক দেখানো কিছু কাজের উদ্বোধন করেছিলেন সে বাঁধগুলোর কাজও পুরোদমে চলছে না। হাওর বাঁচাও আন্দোলনের নেতারা দাবি করেন এখন পর্যন্ত হাওরের ৫ শতাংশ কাজও শুরু হয়নি। কাজ যদি এখনও শুরুই না হয় তাহলে সঠিক সময়ে কিভাবে কাজ শেষ হবে।

উল্লেখ্যঃ বাঁধের শুরতেই পি আইসি গঠনে অনিয়মের অভিযোগ এনে ইউপি সদস্যসহ এলাকার সাধারণ কৃষক উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিলেও এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

বক্তারা বলেন বিগত বছরের ন্যায় এবারও বাঁধ বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। তারা বলেন বাঁধের কাজের যে অবস্থা এতে আগাম বন্যা ও অতিবৃষ্টির পানিতে ফসল ডুবির শঙ্কা থাকায় কৃষকের ফসল ঝুঁকিতে থাকবে।অনতিবিলম্বে সকল বাঁধের কাজ শুরু না হলে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে।

ট্যাগস :

হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে তাহিরপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪